ক্রিকেট

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ১৯ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকী রেখেই বিজয়ী হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language