নাটক

অস্ট্রেলিয়ার শহরতলীর গল্পে নিরব-মারিয়া!

ঢাকা, ১৪ জুলাই – লা পেরুজ- অস্ট্রেলিয়ার শহরতলীর মতো একটা স্থান। সিডনির সমুদ্রঘেরা এ শহর থেকে সূর্যাস্ত দেখতে সেখানে অনেকেই যান। এ স্থানটি নিয়ে এবার তৈরি হলো ঈদের নাটক। নামও ‘লা পেরুজের সূর্যাস্ত’। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে এটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। সঙ্গে আছেন আরজে-উপস্থাপক মারিয়া নূর ও নিশাত প্রিয়ম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর নাটকে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। নাম ও নাটকের গল্প অনেকটাই তাকে ঘিরে। তবে এর শুটিং পুরোটাই হয়েছে ঢাকায়।

গল্পে দেখা যাবে, লা পেরুজকে ঘিরে এক ধরনের ফ্যান্টাসি আছে নিরবের মধ্যে। আর জীবনের গল্পটাও মিলে যায় সেখানকার সূর্যাস্তের মতো।

অন্যদিকে ‘লা পেরুজের সূর্যাস্ত’ সুবাদে দীর্ঘদিন পর ঈদের নাটকে অভিনয় করলেন মারিয়া নূরও। ঈদে তার একটি নাটকই দেখা যাবে। তিনি বলেন, ‘ঈদে ক্রিকেট বিষয়ক উপস্থাপনায় দেখা যাবে আমাকে। আর এই একটি নাটকই করলাম। এতে আমি নীরবের স্ত্রী। আর তার সাবেক প্রেমিকা হলেন প্রিয়ম।’

এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে।

এন এইচ, ১৪ জুলাই


Back to top button
🌐 Read in Your Language