৬০০ শিক্ষক পেতে পারেন এমপিও

ঢাকা, ১৩ জুলাই – চলতি মাসের ১৭ জুলাই এমপিও সভা অনুষ্ঠিত হবে। সেই সভা থেকে এমপিওর জন্য ৬০০ জন্য শিক্ষকের নাম ঘোষণা হতে পারে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রতি বিজোড় মাসে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেয়ার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াও গত শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেন তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মামলার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়।
মাউশির এক কর্মকর্তা জানান, এবার এমপিও কমিটির সভা ১৭ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার বলেন, মঙ্গলবার এ বিষয়ে ভার্চুয়াল একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও প্রদানে আলোচনা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও’র বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয় দেখভাল করে। তবে এ বিষয়ে নতুন কোনো খবর নেই বলে জানান তিনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৩ জুলাই ২০২১









