পটুয়াখালী

পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত

পটুয়াখালী, ১৩ জুলাই – করোনাভাইরাসের শুরু থেকে পটুয়াখালী জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে ৮১ জন পজেটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু না হলেও এ পর্যন্ত মারা গেছেন ৬০ জন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৩৪ জন। এছাড়া কলাপাড়া ১৬ জন, দশমিনা ১৩ জন, বাউফল ৯ জন, দুমকি ৪ জন ও মির্জাগঞ্জ ১ জন শনাক্ত হয়েছেন।
জেলায় মোট পজেটিভ দুই হাজার ৯৭২ জন এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৭ জন। আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৫৩০ জন। এর মধ্যে হাসপাতালে ৪৬ জন, হোমে ৪৮৪ জন।

এ পর্যন্ত ২৪২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৩ জুলাই


Back to top button
🌐 Read in Your Language