ইসরাইলকে ধ্বংস করতে হবে করোনার ৮ লাখ টিকা!

জেরুসালেম, ২৯ জুন – যদি কোনো দেশ কিনতে সম্মত না হয়, তবে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া করোনার ৮ লাখ ডোজ টিকা ধ্বংস করতে হবে ইসরাইলকে।
ইসরাইলের পাবলিক ব্রডকাস্ট করপোরেশন কেএএনের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।
খবরে বলা হয়, যদি কোনো দেশ কেনার জন্য সম্মত না হয়, তবে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া করোনার আট লাখ ডোজ টিকা ধ্বংস করতে হবে ইসরাইলকে।
যদিও কোন কোম্পানির টিকা এগুলো, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।
ইসরাইল করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা কিনেছিল।
এর আগে ১৮ জনু ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ডোজ টিকা দিতে সম্মত হয়েছিল ইসরাইল। কিন্তু মেয়াদোত্তীর্ণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রযুক্তিগত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিন কর্তৃপক্ষ টিকা নেয়নি।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে ইতোমধ্যে ৩৯ লাখেরও বেশি মানুষের প্রাণ গেছে। এতে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২২ লাখেরও বেশি মানুষ।
সূত্র : যুগান্তর
এন এইচ, ২৯ জুন









