বলিউড

মাঝ দরিয়ায় ভালোবাসার রঙ ছড়ালেন আনুশকা-কোহলি

মুম্বাই, ১৯ অক্টোবর- ‘অস্তমিত সূর্যের শেষ আভায়…আমি তোমায় খুঁজে নিলাম’- মরু শহর দুবাইরে সমুদ্রে একে অপরের কানে একথাই বললেন বিরাট কোহলি-আনুশকা শর্মা। সূর্য তখন দিনের শেষ আলো ছড়িয়ে অস্তমিত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক বুক পানিতে ডুবে এক অপরকে আগলে ধরে নতুন স্বপ্ন লিখলেন হবু বাবা-মা। এ যেন এক নৈর্গসিক সৌন্দর্য। রবিবার রাতে নিজের ইনস্টাগ্রামের দেওয়া এই রোম্যান্টিক ছবিটি পোস্ট করেছেন স্বয়ং বিরাট কোহলি। আর এই ভালোবাসায় ভরপুর ছবিটি লেন্সবন্দী করেছেন কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ এবি ডি ভিলিয়ার্স।

এই ছবির ক্যাপশনে কোনও শব্দ ব্যবহার করেননি কোহলি। শুধু যোগ করেছেন কতগুলো হার্ট এবং সানসেটের ইমোজি। আসলে সব কথা তো এই ছবিই বলে দিচ্ছে। বিরুশকার এই ছবি দেখে আনন্দে আপ্লুত অনুরাগীরা। সবাই বলছেন- ‘এই ছবির ভিতরের সবকিছু পারফেক্ট’। অনেকে লিখেছেন- ‘তোমাদের ভালোবাসা এভাবেই অটুট থাক, আনুশকার ভেতর বেড়ে ওঠা আরও একটা জীবনের আগমনে দ্বিগুণ হোক এই প্রেম’। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন- ‘ক্যাপ্টেন শুধু মাঠেই নন, মাঝ সমুদ্রেও সেরা পারফরম্যান্স দেন’।

মাত্র দুই ঘণ্টায় ইনস্টাগ্রামের এই ছবিতে লাইক পড়েছে প্রায় ১৮ লাখ। আরসিবি ভক্তরা ডিভিলিয়ার্সের কম প্রশংসা করেননি এই ছবিটি ফ্রেমবন্দি করবার জন্য। ছবির কমেন্টবক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান। যেখানে অনুরাগীদের মন্তব্য ‘এবিডি সব কিছুতেই সেরা’।

আরও পড়ুন- এবার অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন রিয়া?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়েই আইপিএল খেলতে আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন বিরাট কোহলি। কারণ এই সময় আনুশকাকে কোনওভাবেই কাছ ছাড়া করতে চান না তিনি। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আনুশকা। জয় শেষে গ্যালারিতে হাসি মুখে টিম আরসিবির সমর্থনে হাততালি দিতে দেখা গেছে তাকে। প্রত্যেক ছবিতেই ঠিকরে পড়ছে আনুশকার মাতৃত্বকালীন আভা।

আরব আমিরাতে গিয়ে পর্যন্ত নিজের নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করেছেন আনুশকাও। তবে সেখানে প্রথমবার কোহলির সঙ্গে একফ্রেমে পাওয়া গেল নায়িকাকে।

আডি/ ১৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language