বলিউড
এবার আধুনিক ‘মহাভারত’ তৈরি হচ্ছে বলিউডে, ফিরছেন রিয়া চক্রবর্তী

মুম্বাই, ১২ জুন – কয়েকদিন পরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকী। এর মধ্যেই খবর অভিনয় জগতে ফিরছেন রিয়া চক্রবর্তী।
সূত্রের খবর ‘মহাভারত’ কাহিনি অবলম্বনে বলিউডে তৈরি হতে চলেছে নতুন ছবি। যা এক্সপেরিমেন্টাল ছবিও বটে। আর সেই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। বলিউডে জোর গুঞ্জন দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে (Rhea Chkraborty)। বড়পর্দায় একটি বিগ বাজেট ছবি তৈরির কথা চলছে।
সূত্র: জি টোয়েন্টিফোর
এম ইউ/১২ জুন ২০২১









