বলিউড

শিল্পাকে চমকে দিলেন সাংবাদিকরা

মুম্বাই, ১১ জুন- অনেকদিন অভিনয় থেকে দূরে। তারপরও শিল্পা শেঠিকে যে সাংবাদিকরা ভুলে যাননি- তার প্রমাণ দিলেন এবার। শিল্পাকে চমকে দিয়ে করোনার নানা বিধিনিষেধের মধ্যেও জন্মদিনে উপস্থিত হয়েছিলেন বলিউড সাংবাদিকরা। দলবেঁধে সরাসরি চলে গিয়েছিলেন নন্দিত এই অভিনেত্রীর বাসার নিচে। তাদের হাতে ছিল একটি কেক, যেখানে লেখা ছিল ‘হ্যাপি বার্থ ডে হটি’।

এই লেখা থেকে এটাই প্রমাণ হয়েছে যে, বলিউড সাংবাদিকদের চোখে শিল্পা এখনও আগের মতোই আবেদনময়ী অভিনেত্রী হিসেবেই রয়ে গেছেন। শিল্পার ৪৬তম জন্মদিনে সাংবাদিকদের এই উপস্থিতির ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে দেখা গেছে, সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করতে বাসা থেকে নিচে নেমে এলেন শিল্পা। মুখে সাদা মাস্ক। একা নন, তার সঙ্গী ছোট বোন অভিনেত্রী শমিতা শেঠি। আপেল দিয়ে বানানো সেই কেক কাটছেন আর সাংবাদিকরা ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইছেন। এরপর একে একে সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন সেই কেক।

এস সি/১১ জুন


Back to top button
🌐 Read in Your Language