ফুটবল

দুইদিন না যেতেই করোনা নেগেটিভ লরেন্তে

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই দিন না যেতেই নেগেটিভ হয়েছেন স্পেন ইউরো দলের ডিফেন্ডার ডিয়েগো লরেন্তে।

বৃহস্পতিবার (১০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। লরেন্তে শুক্রবার আরেকটি টেস্টে নেগেটিভ আসলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

অধিনায়ক সার্জিও বুসকেটস আক্রান্ত হওয়ার পর লরেন্তের আক্রান্তের খবর স্পেন দলকে দুশ্চিন্তায় ফেলেছিল। লরেন্তের নেগেটিভের সংবাদ স্বস্তি এনে দেবে স্পেন শিবিরে।

এবারের ইউরোতে স্পেন পড়েছে গ্রুপ ই’তে। স্পেনের প্রথম খেলা সুইডেনের বিপক্ষে ১৫ জুন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১১ জুন

Back to top button
🌐 Read in Your Language