বিচিত্রতা

রাজধানী বিহীন দেশ!

পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। কোনো দেশের নাম আসলেই দ্বিতীয় যে কথাটি আসে সেটি হচ্ছে সেই দেশের রাজধানী। আর রাজধানীকে বলা হয় একটি দেশের প্রাণ কেন্দ্র। কারণ সেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। গ্রাম বামফস্বল থেকে সবাই রাজধানীমূখী হয়। কারণ এখান থেকে কাজ ও নাগরিক সুবিধা অন্য সব জায়গা থেকে বেশি হয়ে তাকে। কিন্তু একমাত্র দেশ নাউরু, এই দেশটিতে নেই কোনো রাজধানী!

দেশটিকে সবাই নাউরু নামেই চিনে। তবে এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্লিজ্যান্ট আইল্যান্ড। নামেই পরিচয়। চোখজুড়ানো নৈসর্গিক দৃশ্য। পৃথিবীর একমাত্র দেশ এটাই, যার কোনো সরকারি রাজধানী নেই। আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ এটি। আর জনসংখ্যার বিচারের দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ।

মাত্র ২১ বর্গ কিলোমিটার দ্বীপরাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়াতে অবস্থিত। দেশটিতে সর্বসাকুল্যে ১০ হাজার পরিবারের বসবাস। এই দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরু, অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল।

সময় পেলে ঘুরে আস্তে পারেন রাজধানি বিহীন এই দেশটি থেকে। খুব অল্প সময়ে পুরে একটি দেশ ঘুরে দেখে ফেলতে পারবেন। এটাও কিন্তু কম মজার ব্যপার না।

এম এন / ০৪ জুন


Back to top button
🌐 Read in Your Language