জাতীয়

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব-পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ঢাকা, ২জুন – বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

শিগগিরই এ বিষয়ে গেজেট জারি করা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।

সূত্র: যুগান্তর
এম ইউ/২জুন ২০২১


Back to top button
🌐 Read in Your Language