ক্রিকেট

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন নাঈম শেখ

ঢাকা, ২৬ মে – শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

১৬ সদস্যের দলে যুক্ত হয়েছেন বাঁ হাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ। তবে আগের দুই ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৬ মে


Back to top button
🌐 Read in Your Language