পটুয়াখালী

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় দুর্যোগ প্রস্তুতি সভা

পটুয়াখালী, ২৪ মে– বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় পটুয়াখালীতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় তাদের প্রস্তুতি তুলে ধরেন।

জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলায় ৮০৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৯৩ টি মেডিকেল টিম গঠন, পর্যাপ্ত শুকনা খাবার, বিশুদ্ধ পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার কাজ শুরু করা হয়েছে। এ জন্য বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ২ কোটি চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রস্তুতি নিচ্ছে পুলিশ, সিপিপি, রেড ক্রিসিন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার টিমের সদস্যরা। এছাড়া জেলা প্রশাসনের একটি, জেলা পুলিশ একটি ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিনটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন
এম এন / ২৪ মে


Back to top button
🌐 Read in Your Language