ফুটবল

আগামী মৌসুমেই জুভেন্টাস ছাড়বেন রোনালদো

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা ইতালির ক্লাব জুভেন্টাসে মোটেও ভালো কাটছে না। ব্যক্তিগত রোনালদো সাফল্য পেলেও, সাফল্য পায়নি তার ক্লাব। চ্যাম্পিয়নস লিগ জিততে এসে তিন মৌসুম কেটে গেলেও এখনো আশাপূরণ হয়নি এই কিংবদন্তি খেলোয়াড়ের। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, জুভেন্টাস ছেড়ে অন্যত্র যাচ্ছেন রোনালদো। এদিকে আগুনে বাতাস দিয়েছে রোনালদোর মা দোলোরেস আভেইরো।

রোনালদোর মায়ের বিশ্বাস, আগামী মৌসুমেই জুভেন্টাস ছেড়ে তাঁর ছেলে ফিরবেন শিকড়ে—যে ক্লাব থেকে শুরু হয়েছিল এক অবিশ্বাস্য অভিযাত্রার।

ইংল্যান্ড থেকে স্পেন রিয়াল মাদ্রিদ ঘুরে এখন জুভেন্টাসে থাকার পথে রোনালদো নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের কাতারে। ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড ক্যারিয়ারের পড়তি সময়ে নিজ দেশে ফিরবেন বলেই আভেইরোর বিশ্বাস। অর্থাৎ, স্পোর্টিং লিসবনে ফিরবেন রোনালদো—এমনটাই মনে করেন তাঁর মা।

২০০২ সালের পর স্পোর্টিং লিসবন এবারই প্রথম পর্তুগালের শীর্ষস্থানীয় প্রিমেরা লিগ জিতেছে। ক্লাবটির সমর্থকেরা এই সাফল্য উদ্‌যাপনের সময় লিসবনে নিজ বাসার বারান্দা থেকে সমর্থকদের সঙ্গে কথা বলেন দোলোরেস।

সমর্থকদের তিনি বলেন, ‘(স্পোর্টিং লিসবনে) ফিরিয়ে নিয়ে আসতে আমি ওর (রোনালদো) সঙ্গে কথা বলব। আগামী বছর সে আলভালাদেতে (স্পোর্টিং লিসবনের স্টেডিয়াম) খেলবে।’

উল্লেখ্য, জুভেন্টাসে যোগ দেয়ার পর নিজেদের শেষ ম্যাচে ওদিনিসের বিপক্ষে নিজের শততম গোল পূর্ণ করেন তিনি। তবে তুরিনের ওল্ড লেডিদের এবারের মৌসুমটা ভালো কাটছে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর সিরি আতেও শিরোপা খুঁইয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে পারবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৫ মে

Back to top button
🌐 Read in Your Language