ফুটবল

শিরোপার আরও কাছে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে সার্জিও আগুয়েরো ও ফেরান তোরেসের গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের আরও কাছে পৌঁছে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করেন আগুয়েরো (৫৭) ও তরেস (৫৯)।

ম্যানসিটির লিগে আর বাকি রয়েছে চার ম্যাচ। এর একটিতে জিতলেই কোনো হিসেব ছাড়াই চ্যাম্পিয়নের মুকুট পরবে সিটি। এছাড়া রোববার গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ইউনাইটেড হেরে গেলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।

লিগে ৩৪ ম্যাচে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৮০। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ০২ মে

Back to top button
🌐 Read in Your Language