জাতীয়

একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১, মৃত্যু ৪৫

ঢাকা, ২৯ মার্চ – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরও নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮১ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে।

আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন। এ সময়ে ২৮ হাজার ৬৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ।

আরও পড়ুন : আবারও অফিস-কারখানা-শপিংমল বন্ধের প্রস্তাব

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ, বাকি ১৫ জন নারী। এ মধ্যে হাসপাতালে ৪৪ জন ও বাড়িতে মারা গেছেন একজন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৯৪৯ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৭৪৬ জন, বাকি দুই হাজার ২০৩ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ষাটোর্ধ্ব ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের আট, ৪১ থেকে ৫০ বছরের চার, ৩১ থেকে ৪০ বছর পাঁচ এবং ২১ থেকে ৩০ বছর বয়সী একজন রয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেন ২৮ জন, চট্টগ্রামের ছয় জন, রাজশাহীর পাঁচজন, খুলনার তিনজন এবং বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের একজন করে।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে প্রথম মৃত্যুর খবর আসে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language