দক্ষিণ এশিয়া
ভারতে ৩ মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নয়াদিল্লী, ২৮ মার্চ – ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ। চলতি বছর প্রথমবারের মতো ৩শ’ ছাড়িয়েছে দৈনিক মৃত্যু।
শনিবার ৩১২ জনের মৃত্যু রেকর্ড হয়েছে দেশটিতে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ হাজার ৫শ’, যা ১৬৩ দিনের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন : পাকিস্তানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
এই মুহূর্তে কোভিড সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার। সবচেয়ে আক্রান্ত মহারাষ্ট্রে, টানা তিন দিন ধরে সংক্রমণ ৩৫ হাজারের ওপর। শনিবার রাজ্যটিতে ৩৫ হাজার ৭২৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস।
এদিকে ছত্তিশগড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩১শ’র বেশি, যা ২৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। পশ্চিমবঙ্গে মাত্র ১৫ দিনে সংক্রমণ বেড়েছে তিন গুণ।
এছাড়া মধ্যপ্রদেশ, তামিলনাড়ুসহ আরও ১২টির বেশি রাজ্য সংক্রমণ শনাক্তের রেকর্ড করেছে শনিবার।
সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৮ মার্চ









