ফুটবল

বাংলাদেশের সঙ্গে ড্র করেই ফাইনালে নেপাল

কাঠমান্ডু, ২৮ মার্চ – নেপালে চলমান ত্রিদেশীয় টুর্নামেন্টে লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। ফলে ফাইনালে নেপালকেই প্রতিপক্ষ হিসেবে পেলো বাংলাদেশ।

শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

আরও পড়ুন : চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: গ্যালারিতে থাকবেন ৯ হাজার দর্শক

ফলে দুই ম্যাচের দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখাল নেপাল। এছাড়া এক ম্যাচ হাতে থাকতেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ হারায় বাংলাদেশ। এরপর কিরগিজ-নেপাল ম্যাচটি গোল শূন্য হয়।

সোমবার একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language