মধ্যপ্রাচ্য

তদন্ত কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে সৌদি : জাতিসংঘ

ওয়াশিংটন, ২৫ মার্চ – সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ তদন্তকারী কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে হত্যার হুমকি দিয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের মুখপাত্র রুপার্ট কলভিল বলেছেন, গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আমরা দেখেছি যা সঠিক।

বলা হচ্ছে, সৌদি আরবের খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নিযুক্ত জাতিসংঘের একজন তদন্তকারী নারী কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে হত্যার হুমকি দেন সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
অ্যাগনেস ক্ল্যামার্দ হচ্ছেন ফ্রান্সের একজন মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি চলতি মাসেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব পদে যোগ দেবেন।

সূত্র : পার্সটুডে
এন এ/ ২৫মার্চ


Back to top button
🌐 Read in Your Language