জাতীয়

করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

ঢাকা, ১০ মার্চ – ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়। তবে করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনারের শারীরিক অন্য কোনো জটিলতা নেই। উনার এন্টিবডি লেভেলও বেশ ভালো।

আরও পড়ুন : চালকের নির্দেশে বাকপ্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলেন হেলপার

এর আগে দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়ার ২৯ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র‍্যাব ২ হাজার ৫২৫ জন। ডিএমপির ৩ হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র‍্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র‍্যাব সদস্য ৬ জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language