ঢাকা

রাজধানীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ আটক ২

ঢাকা, ০৯ মার্চ – রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে চালের ট্রাকে করে লুকিয়ে আনা অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন মো. আনোয়ার ও কান্তি ভিশন। গতকাল দুপুরে কৃষিমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ার ও কান্তির বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। র‌্যাব বলছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদককারবারি চক্রের সদস্য।

আরও পড়ুন : যাদের ময়লা তাদের গেটেই ফেলে আসলেন মেয়র আতিক!

র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র মাদকের একটি চালান সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে সাভার হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা মাদককারবারি চক্রের আনোয়ার ও কান্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাকে করে আনা বস্তাভর্তি একটি চালের ব্যাগের ভেতর অর্ধকোটি টাকা মূল্যের আধাকেজি হেরোইন পাওয়া যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language