গাজীপুর

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা

গাজীপুর, ০৬ মার্চ – গাজীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ২টি সহ-সভাপতি পদসহ ১৭টি পদে বিজয়ী হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) সকালে ফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

জানা যায়, গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ২২টি পদের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এসব পদের মধ্যে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৩ জন এবং ১১টি সদস্য পদের জন্য ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৭৭৬ জন।

আরও পড়ুন : গাজীপুরে অগ্নিকাণ্ডে সাড়ে তিনশ বসতঘর পুড়ে ছাই

নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল থেকে সভাপতি পদে অ্যাড. ছিদ্দীকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. জাকিরুল ইসলামসহ মোট ৫জন বিজয়ী হয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সম্পাদকীয় পদসহ মোট ১৭ জন জয়লাভ করেছেন।

আওয়ামী পন্থী সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন অ্যাড. সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন অ্যাড. বেলায়েত হোসেন চৌধুরী।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language