জাতীয়

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা,২৬ নভেম্বর-পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language