জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সপ্তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা,১৮ নভেম্বর-প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। দুপুর সোয়া ১টায় বৈঠক শেষ হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
জানা গেছে, সভায় নতুন ও সংশোধিত ২১টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এটি ২০২৬-২৭ অর্থবছরে একনেকের সপ্তম সভা।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







