জাতীয়
বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

ঢাকা,১৮ নভেম্বর-রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বে থাকা এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে গেছেন।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







