জাতীয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের খবর পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের

ইশরাক হোসেন

ঢাকা,১৮ নভেম্বর-নিজের সংসদীয় আসনের আওতাধীন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে ইশরাক হোসেন লেখেন, ঢাকা-৬ আসনের আওতাধীন ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রতিটি এলাকায় মিছিল নিয়ে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে দিন-রাত এ কার্যক্রম চালু রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language