জাতীয়

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

ঢাকা,১৮ নভেম্বর-খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে ৩ কোটি টাকা অনুদানের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায় এবার অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়ানো হয়েছে।

বুধবার সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

গত বছর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যরা।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language