টালিউডে বিয়ের সানাই! ২৬ নভেম্বর আইনি বিয়ে সারছেন মিমি চক্রবর্তী?

কলকাতা, ১৭ নভেম্বর – টালিউড ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে চারদিকে এখন বইছে বিয়ের হাওয়া। জীবনের ৩৭ বসন্ত পেরিয়ে এসে অবশেষে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই তারকা। দীর্ঘদিনের বন্ধু ও হবু বর সিদ্ধার্থের সঙ্গে তাঁর রেজিস্ট্রি ম্যারেজ এবং বিয়ের দিনক্ষণ নিয়ে টলিপাড়ায় চলছে জোর গুঞ্জন।
ভারতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর আইনিভাবে বিয়ে (রেজিস্ট্রি ম্যারিজ) সারবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর চলতি বছরের ডিসেম্বরে পাহাড়ের কোলে বা কোনো মনোরম ডেস্টিনেশনে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যদিও পাত্র সিদ্ধার্থ বিনোদন জগতের কেউ নন, তবে তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।
পোষ্যপ্রেমের ছোঁয়া বিয়ের কার্ডে:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির একটি বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পরই মূলত এই গুঞ্জন ডালপালা মেলে। সেই কার্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বর-কনের কার্টুন ছবির ঠিক পাশেই মিমির অত্যন্ত প্রিয় তিনটি সারমেয়র উপস্থিতি। অভিনেত্রীর যে পশুপ্রেম জগৎবিখ্যাত, তার প্রমাণ মিলল তাঁর জীবনের এই বিশেষ কার্ডেও।
সব প্রস্তুতি সম্পন্ন?
বিয়ের গুঞ্জন জোরালো হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু লক্ষণ। সম্প্রতি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে মিমিকে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের বিশ্বাস আরও পোক্ত হয়েছে যে বিয়ের কেনাকাটা ও প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। তাছাড়া হবু বরকে নিয়েও নানা জল্পনা চলছে।
তবে এত সব আলোচনা ও খবরের ভিড়েও মিমি চক্রবর্তী নিজে এখনো খোলাখুলি মুখ খোলেননি। বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তাঁর রহস্যময় হাসি ও নীরবতা যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার অপেক্ষা, কবে নিজের মুখেই এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে অনুরাগীদের জানান এই জনপ্রিয় অভিনেত্রী।
এনএন/ ১৭ নভেম্বর ২০২৬







