বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে হবে: তথ্য উপদেষ্টা

ঢাকা,১০ নভেম্বর- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি তাঁর কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে গুরুত্বপূর্ণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে।’
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’
দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন বন্ধ করেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







