জাতীয়

মেয়র নির্বাচনে প্রস্তুত ইশরাক, প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত তারেক রহমানের

ইশরাক হোসেন

ঢাকা,১৯ অক্টোবর-মেয়র নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে দল চাইলে এবং দলের প্রয়োজনে মেয়র নির্বাচনে অংশ নিতে তিনি প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে এসে তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন বলেন, এর আগে ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মেয়র নির্বাচনের জন্য তিনি শতভাগ প্রস্তুত রয়েছেন। দলের অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করা হলেও তাঁকে জেতানোর জন্য শতভাগ প্রস্তুত আছেন।

এই সংসদ সদস্য আরও বলেন, তিনি কোনো কিছুতেই বিচলিত হবেন না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language