জাতীয়

চিফ হুইপ নূরুল ইসলাম মনি: বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার

চিফ হুইপ নূরুল ইসলাম মনি

ঢাকা,১৮ অক্টোবর-জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সরকার সবার পাশে রয়েছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তাই মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি জেলার তিনটি ব্রিজ ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

এস এম/ ১৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language