দক্ষিণ এশিয়া
দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, সঙ্গে তৃণমূলের নেতারাও

দিল্লি, ১০ অক্টোবর-ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করা হয়েছে। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা ব্যানার্জি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূল কংগ্রেসের অন্য সদস্যরা। পরে দিল্লি পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের সেখান থেকে সরে যেতে বলে এবং ধর্না প্রত্যাহার করার নির্দেশ দেয়। তবে এরপরও মমতা ব্যানার্জি ও তৃণমূলের অন্য সদস্যরা ধর্না চালিয়ে যান। পরে তাঁদের আটক করা হয়।
এস এম/ ১০ অক্টোবর ২০২৬







