জাতীয়

নিউ ইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক: বাংলাদেশ ও সৌদি সম্পর্কের নতুন দিগন্ত!

ঢাকা, ২৬ সেপ্টেম্বর – জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকার প্রকাশ করা হয়।

বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তিতে নতুন গতি

দীর্ঘদিনের ধর্মীয় ও ঐতিহাসিক সম্পর্কের বাইরে গিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে বহুমাত্রিক করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মূলত কয়েকটি মূল ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়:

বাণিজ্য ও আর্থিক বিনিয়োগ: বাংলাদেশে সৌদি বিনিয়োগের পরিধি বাড়ানো এবং যৌথ অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ।

জনশক্তি উন্নয়ন: শ্রমবাজারের স্থিতিশীলতা ও দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি।

উন্নয়ন সহযোগিতা: মৌলিক অবকাঠামো ও শক্তি খাতে দীর্ঘমেয়াদি সহায়তা।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, রিয়াদ বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অগ্রাধিকারপ্রাপ্ত দেশ’ বাংলাদেশ

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রিয়াদের বৈশ্বিক বাণিজ্য কৌশলে বাংলাদেশের অবস্থান এখন বেশ সুদৃঢ়। এর আগে গত আগস্টে জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে, বাংলাদেশ সৌদি আরবের অন্যতম ‘প্রাধিকারপ্রাপ্ত দেশ’ (Priority Country)।

নিউ ইয়র্কের এই বৈঠক প্রমাণ করে—বাংলাদেশে সৌদি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক আগ্রহ এবং বড় ধরনের অর্থায়নের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে।

বৈশ্বিক পেক্ষাপটে মেলবন্ধন

বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থান এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে গঠনমূলক মতামত বিনিময় হয়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই কূটনৈতিক আলোচনা বাংলাদেশের অর্থনীতি ও বৈশ্বিক ভাবমূর্তির জন্য এক বড় ইতিবাচক বার্তা বহন করছে।

এনএন/ ২৬ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language