ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের দুই ম্যাচ বয়কটের আহ্বান ১৬০-এর বেশি ক্রীড়াবিদের

ডাবলিন, ২২ সেপ্টেম্বর- ইসরায়েলের বিপক্ষে আসন্ন উয়েফা নেশনস লিগের দুই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের ১৬০ জনের বেশি ক্রীড়াবিদ। ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ গ্রুপের উদ্যোগে প্রকাশিত এক খোলা চিঠিতে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ম্যাচ দুটি না খেলার আহ্বান জান হিসেবে উল্লেখ করেছেন। অলিম্পিয়ান সিয়ারা ম্যাজিন, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি খেলোয়াড় টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভানসহ বিভিন্ন খেলার ক্রীড়াবিদরাানো হয়েছে।
চিঠিতে ক্রীড়াবিদরা ম্যাচ বয়কটকে খেলাধুলার মাধ্যমে নিজেদের অবস্থান জানানোর একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। অলিম্পিয়ান সিয়ারা ম্যাজিন, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি খেলোয়াড় টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভানসহ বিভিন্ন খেলার ক্রীড়াবিদরা এতে স্বাক্ষর করেছেন।
নেশনস লিগে ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচটি হাঙ্গেরির দেব্রেসেনে হওয়ার কথা। ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা তোপোলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে দুই ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) উয়েফার কাছে ইসরায়েলের সঙ্গে প্রতিযোগিতার ড্রয়ে একই গ্রুপে না রাখার অনুরোধ করেছিল। তবে উয়েফা জানিয়েছে, এ ধরনের অনুরোধ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কেস-বাই-কেস ভিত্তিতে দেখা হয় এবং আয়ারল্যান্ড ও ইসরায়েলকে আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এফএআই শেষ পর্যন্ত ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনও ম্যাচ দুটি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ম্যাচগুলো ঘিরে দলের মধ্যে অস্বস্তি রয়েছে।
এস এম/ ২২ সেপ্টেম্বর ২০২৬







