২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

ঢাকা, ১৯ সেপ্টেম্বর- ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছোলয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনের জন্য যেতে আগ্রহ আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তবে বয়স, শারীরিক অসুস্থতাসহ নির্দিষ্ট কিছু কারণে কয়েক শ্রেণির ব্যক্তি আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব অযোগ্যতার বিষয় উল্লেখ করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনের জন্য যেতে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সি, ব্যাংক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে, যা ২৪ সেপ্টেম্বর শেষ হবে। এর সময়সীমা আর বাড়ানো হবে না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২৭ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে যাদের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে, তাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। একইভাবে স্নায়বিক রোগ বা গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরাও হজ পালনের সুযোগ পাবেন না।
এ ছাড়া কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও এ তালিকায় রয়েছেন। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজ পালনের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।
নিবন্ধনের সময় যেসব তথ্য দিতে হবে
হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। একই সঙ্গে হজের ধরন এবং হজ প্যাকেজও নির্বাচন করতে হবে। এ ছাড়া হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মানুষের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬
FAQ
২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হবে কবে?
২০২৭ সালের হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বর ২০২৬ শেষ হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এরপর সময় বাড়ানো হবে না।
২০২৭ সালে বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন?
বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত হয়েছে।
১৫ বছরের কম বয়সী কেউ কি ২০২৭ সালের হজে যেতে পারবে?
না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী ব্যক্তিরা ২০২৭ সালের হজে যেতে পারবেন না।
কোন ধরনের অসুস্থতায় হজে যাওয়া যাবে না?
নির্দিষ্ট গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগ, গুরুতর স্নায়বিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়া, নির্দিষ্ট পর্যায়ের ক্যানসারের চিকিৎসা এবং কিছু সক্রিয় সংক্রামক রোগের ক্ষেত্রে হজে যাওয়ার অযোগ্যতা রয়েছে।
হজের জন্য পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে?
নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
নিবন্ধন শেষ হওয়ার পর কী হবে?
নিবন্ধন শেষে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর মেডিকেল পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা, ভিসা, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।







