মধ্যপ্রাচ্য

রাশিয়া-চীনের ভেটোতে ইরানবিরোধী প্রস্তাব ব্যর্থ, দুই দেশকে ধন্যবাদ ইরানি রাষ্ট্রদূতের

ইরানি রাষ্ট্রদূত

তেহরান,১৯ সেপ্টেম্বর- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ইরানবিরোধী একটি খসড়া প্রস্তাব ব্যর্থ হওয়ার পর রাশিয়া ও এক্সে দেওয়া এক পোস্টে জালালি বলেন, ইরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহারের যুক্তরাষ্ট্রের চেষ্টা চীনের প্রশংসা করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। তিনি বলেছেন, দুই দেশের এই সমর্থন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জালালি বলেন, ইরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহারের যুক্তরাষ্ট্রের চেষ্টা রাশিয়া ও চীনের ভেটোর কারণে আবারও ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা এর আগে ইরানের পারমাণবিক চুক্তি—জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)—এর আওতায় স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছিল।

জালালি বলেন, রাশিয়া ও চীনের এই অমূল্য সমর্থন প্রশংসার দাবিদার এবং তা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।

ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, নিষেধাজ্ঞার মতো সেকেলে ও অকার্যকর হাতিয়ার এখন অতীতের বিষয়। তাঁর ভাষায়, ভবিষ্যতের বিশ্ব তাদের, যারা বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা ও বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বাসী।

তিনি আরও বলেন, ইরানি জনগণের ধৈর্য ও অবিচলতাও এই পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছে।

এর আগে শুক্রবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনও রাশিয়া ও চীনের প্রতি কৃতজ্ঞতা জানায়। মিশনটি জানায়, যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের বৈঠকে গৃহীত হয়নি।

ইরানের স্থায়ী মিশন বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ওই প্রস্তাবের লক্ষ্য ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নম্বর প্রস্তাবের আওতায় গঠিত বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট বা কার্যকাল পুনর্বহাল করা।

এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language