মধ্যপ্রাচ্য
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের ফোনালাপ

তেহরান,১৭ সেপ্টেম্বর- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই ফোনালাপে তাঁরা আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাবলি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন।
এর আগে একই দিনে চীনের রাজধানী বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন আরাগচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও ইরান-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
বেইজিংয়ের বৈঠককে সফল হিসেবে উল্লেখ করে আরাগচি বলেন, ‘আজকের সিদ্ধান্তগুলো এই অঞ্চলের ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য নির্ধারণ করবে এবং এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে।’
এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬







