মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে: আইনমন্ত্রী

ঢাকা, ১৭ সেপ্টেম্বর- জনগণ অব স্পিচ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন যেমন আইন চায়, সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।
তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে। এর আগে আইনটি নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
মো. আসাদুজ্জামান জানান, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে কেউ সাংবাদিকতার নামে যেন অপতথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬
FAQ
১. সাইবার সুরক্ষা আইন কি সংশোধন করা হচ্ছে?
হ্যাঁ। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তির সম্মান রক্ষার বিষয় বিবেচনায় রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।
২. নতুন সাইবার আইনে কি বাকস্বাধীনতা থাকবে?
আইনমন্ত্রী জানিয়েছেন, সংশোধনের সময় ফ্রিডম অব স্পিচ বা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখা হবে।
৩. অনলাইনে অপতথ্য নিয়ে নতুন আইনে কী থাকবে?
আইনমন্ত্রী বলেছেন, সাংবাদিকতার নামে অনলাইনে কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও সংশোধিত আইনে বিবেচনা করা হবে। চূড়ান্ত বিধান এখনও প্রকাশিত হয়নি।
৪. কারা নতুন আইনের বিষয়ে মতামত দিয়েছেন?
আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
৫. নতুন সাইবার আইন কবে চূড়ান্ত হবে?
এই বক্তব্যে নির্দিষ্ট চূড়ান্ত তারিখ জানানো হয়নি। সংশোধনের প্রক্রিয়া ও অংশীজনদের মতামত গ্রহণের পর আইনটির চূড়ান্ত রূপ স্পষ্ট হবে।







