উত্তর আমেরিকা

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোদেইয়ের

অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোদেইয়

ওয়াশিংটন, ১৪ সেপ্টেম্বর- কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোদেই তা না হলে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার একদল স্বয়ংক্রিয় এজেন্ট ইন্টারনেটের বিস্তীর্ণ অংশের নিয়ন্ত্রণ বা দখল নেও মতো কাজে ব্যবহার করার ঘটনাও সামনে এসেছে। এর আগে এআই এজেন্টের সক্ষমতা বাড়ার সঙ্গে তাদের সম্ভাব্য ক্ষতির পরিধিও বাড়ছে। তার মতে, এআই শিল্পের অগ্রগতির গতি কিছুটা কমানো প্রয়োজন, যাতে নিরাপত্তাব্যবস্থা প্রযুক্তির সক্ষমতার সঙ্গে তাল মেলানোর সময় পায়।

আমোদেইর আশঙ্কা, তা না হলে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার একদল স্বয়ংক্রিয় এজেন্ট ইন্টারনেটের বিস্তীর্ণ অংশের নিয়ন্ত্রণ বা দখল নেওয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড চালাতে পারে।

সম্প্রতি এআই মডেলগুলোর সক্ষমতা দ্রুত বাড়ছে। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। অ্যানথ্রপিকের তৈরি এআই ব্যবস্থাকে সাইবার নিরাপত্তা পরীক্ষায় বাইরের প্ল্যাটফর্মে আক্রমণ চালানোর মতো কাজে ব্যবহার করার ঘটনাও সামনে এসেছে। এর আগে এআই এজেন্টের সক্ষমতা বাড়ার সঙ্গে তাদের সম্ভাব্য ক্ষতির পরিধিও বাড়ছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

এ পরিস্থিতিতে আমোদেই এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণে তিন ধাপের একটি পরিকল্পনার কথা বলেছেন। এর মধ্যে রয়েছে এআই প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ে স্বাধীন পর্যবেক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অভিন্ন নিরাপত্তা মান এবং আন্তর্জাতিক সহযোগিতা। তার মতে, এ কাজে বিভিন্ন দেশের সরকারকেও যুক্ত করতে হবে। এমনকি কর্তৃত্ববাদী সরকারগুলোর সঙ্গেও সমন্বয়ের প্রয়োজন হতে পারে।

আমোদেই বলেন, এআইয়ের সক্ষমতা সংকটজনক পর্যায়ে পৌঁছানোর আগে অতিরিক্ত এক বা দুই বছর সময় প্রয়োজন। এই সময় নিরাপত্তাব্যবস্থা উন্নত করে মানুষের সঙ্গে এআইয়ের সামঞ্জস্যতা নিশ্চিত করতে হবে। তাহলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অ্যানথ্রপিকের প্রধানের এই আহ্বানে এআই শিল্পের অন্য কয়েকজন শীর্ষ ব্যক্তিও সমর্থন জানিয়েছেন। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও এআই নিরাপত্তার ঝুঁকিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। একই সময়ে এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কতাকে সামনে রেখে ওপেনএআই ২০২৬ সালে শেয়ারবাজারে যাওয়ার পরিকল্পনা এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language