রাজশাহী

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনর্নিরীক্ষার আবেদন

রাজশাহী, ১৯ আগস্ট – রাজশাহী শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। বুধবার সকালে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী এই বছর রাজশাহী বোর্ডের আট জেলায় মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এদের মধ্যে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। এই বছর বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত সাত বছরের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে এটিই সর্বনিম্ন পাসের হার। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ সেখানে ২০২৬ সালে তা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। শতাংশের হিসাবে ২০২০ সালের তুলনায় পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।

গত ১০ আগস্ট এসএসসির ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত খাতা চ্যালেঞ্জ করার সুযোগ পায়। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রায় এক লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন এসেছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন জানান যে বিষয়ভিত্তিক আবেদনের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এরপরই রয়েছে গণিত বিষয়ের অবস্থান।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language