শিক্ষা

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

ঢাকা, ১০ আগস্ট – চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করবেন।

ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষে পরীক্ষার্থীরা অনলাইন, মোবাইল ফোনের খুদে বার্তা এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত ওয়েবসাইটসমূহের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দ্রুততম সময়ে ফল পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলও একই সময়ে স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে জানা যাবে।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩পর জন। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষাগুলোর লিখিত অংশ মে মাসে শেষ হয়। ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী প্রাপ্ত ফলাফলে সংক্ষুব্ধ হলে তারা আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

এনএন/ ১০ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language