আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঢাকা, ৩ আগস্ট – রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সুসমন্বয়ে এই ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে এ ধরনের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আরও বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান। বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে এই ইনস্টিটিউটের শাখাগুলো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও এই আয়োজনে অংশ নেন।
এনএন/ ৩ আগস্ট ২০২৬









