ব্যবসা
আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

ঢাকা, ৩০ জুলাই – ভোক্তাপর্যায়ে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে সরকার। এই মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে। অর্থাৎ জুলাই মাসের নির্ধারিত দামই আগস্ট মাসে বহাল থাকছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নতুন এই দর ১ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে জুলাই মাসের জন্যও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার নিয়মিত বিরতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে থাকে। তারই অংশ হিসেবে আগস্ট মাসের জন্য পূর্বের দাম বজায় রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএন/ ৩০ জুলাই ২০২৬









