দক্ষিণ এশিয়া

আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

নয়া দিল্লি, ২৫ জুলাই – ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষা খাতে দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের বিষয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ককরোচ জনতা পার্টির জোরালো আন্দোলনের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। আন্দোলনের শুরু থেকেই বিক্ষোভকারীরা প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন।

সিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করবে না এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। দুর্নীতির সম্পূর্ণ দায়ভার মন্ত্রীকে নিতে হবে বলে তারা দাবি তুলেছিলেন।

আন্দোলনকারীদের সঙ্গে সরকারের দুই দফা বৈঠক হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। শনিবার বিকেলে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান।

সিজেপির উত্থাপিত তিনটি প্রধান দাবির মধ্যে প্রথমটিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে গত দশ দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত ও দুঃখিত।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button