জাতীয়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১৩ জুলাই – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রদান করেছে। সোমবার সকালে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে এই সময়ের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এর পাশাপাশি ঢাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগের ক্ষেত্রে বলা হয়েছে যে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে আজ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language