ফুটবল

আর্জেন্টিনার জয় নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ

বুয়েনস আইরেস, ৮ জুলাই – আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছে একটি বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় মিসরের একটি গোল বাতিল করায় ফুটবল বিশ্বে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে যে, আর্জেন্টিনার জয় নিশ্চিত করতে রেফারি দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মিসরের লিড আটকে দেওয়ার জন্য ভিএআর ব্যবহার করে একটি গোল বাতিল করা হয়। অন্যদিকে, আর্জেন্টিনার গোলের আগে মোহাম্মদ সালাহকে ফাউল করা হলেও রেফারি নীরব ছিলেন।

এই ঘটনায় পর্তুগিজ কোচ জোসে মরিনহো একে দিবালোকে ডাকাতি হিসেবে অভিহিত করেছেন। মিসরের কোচ হোসাম হাসান অভিযোগ করেছেন যে, লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ফিফা ও আয়োজকরা অন্যায্য সুবিধা দিচ্ছে। এই বিতর্কের সাথে ভূরাজনীতির সংযোগ দেখছেন অনেক বিশেষজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রধান জান্নি ইনফান্তিনোর মধ্যকার সম্পর্ক এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সাথে মার্কিন প্রশাসনের সখ্যতাকে অনেকে এই পক্ষপাতিত্বের কারণ হিসেবে মনে করছেন।

এছাড়া মিসরের কোচের ফিলিস্তিনপন্থী অবস্থানও রেফারিদের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার যেখানে বিতর্ক কমানোর কথা, সেখানে এই সিদ্ধান্তগুলো ফুটবল ইতিহাসে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language