জাতীয়

অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: মির্জা ফখরুল

ঢাকা, ৩০ জুন – অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সংসদের অধিবেশনে নওগাঁ ৬ আসনের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

অন্যদিকে গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language