জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এই সভায় গুরুত্বপূর্ণ সংসদীয় বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বিশেষ কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, মুজিবুর রহমান এবং জি এম নজরুল ইসলামও সভায় অংশ নেন।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিশেষ আমন্ত্রণে এই বৈঠকে যোগদান করেন। সভার শুরুতে বিগত বৈঠকগুলোর কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয়।

বিলটি চূড়ান্তভাবে জাতীয় সংসদে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিটি। দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিটির সদস্যগণ দীর্ঘ পর্যালোচনা করেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language