জাতীয়

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, দ্রুত ফিরছেন দেশে

ঢাকা, ২৯ জুন – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গুরুতর অসুস্থতা কাটিয়ে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

বর্তমানে তিনি বিদেশে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। মিজানুর রহমান সোহেল জানান যে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও উপযুক্ত চিকিৎসায় বিএনপির এই সিনিয়র নেতা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

আল্লাহর অশেষ রহমত এবং দেশবাসীর দোয়ায় তিনি এখন অনেকটাই ভালো অনুভব করছেন। শারীরিক অবস্থার এই ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকলে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগের অবসান ঘটিয়ে তিনি দ্রুত রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন বলে তার ব্যক্তিগত কার্যালয় থেকে জানানো হয়েছে।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language