জাতীয়

কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ঢাকা, ২৭ জুন – রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান যে রাত ১টা ৫ মিনিটে তারা আগুনের সংবাদ পান।

তাৎক্ষণিকভাবে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ভবনের ভেতর আরও কেউ আটকে আছে কি না তা নিশ্চিতে বর্তমানে তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language